কোম্পানীগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর ফরিদ মিয়ার (৪৩) লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ।
এরআগে বুধবার (১২ জুলাই) ভোর ৫ টায় ৪৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছাতক যাওয়ার পথে কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের পশ্চিম হাওরে (বড় হাওর) ডুবে যায়। ট্রলারের বাকি যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠলেও ফরিদ মিয়া পানিতে তলিয়ে যান।
তিনি উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খুঁজ মেলেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
এর আগে সোমবার (১০ জুলাই) কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অফিক মিয়া (৪৩) নামে নিখোঁজ শ্রমিককের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ধলাই নদীর উৎসমুখে পাথর বোঝাই নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed