সিলেটের ৫৪৩ জন রোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে ৫৪৩ জন রোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
রোগীদেরকে ২০২২-২৩ অর্থবছরের ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা হয়।
এরই অংশ হিসাবে ১১ জুলাই মঙ্গলবার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫৭ রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকা হিসেবে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়। এছাড়া সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮৬জন রোগীর মধ্যে ৫০ হাজার করে মোট ২ কোটি ৪৩ লক্ষ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে।
১১ জুলাই মঙ্গলবার বিকালে সমাজসেবা অধিদপ্তর সিলেট এর পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক আল আজাদ, আব্দুল হান্নান, আব্দুর রশীদ রেনু, আব্দুল বাতিন ফয়সল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, প্রুবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সকল পেশার সকল মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হৃদয়ের সম্পর্ক। যে ৬টি রোগের জন্য অনুদান প্রদান করা হলো তাতে কিছু মানুষ শান্তি পেলে প্রধানমন্ত্রীর এ দান সার্থকতা পাবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed