সিলেটে ২ দিনব্যাপী করোনা টিকা ক্যাম্পেইন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশের ন্যায় সিলেট মহানগরীতেও ১০ ও ১১ জুলাই ২দিনের কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এই সময়ে একযোগে নগরীর ৪২টি ওয়ার্ডে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিকদের ৩য় ও ৪র্থ ডোজের টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।
শনিবার (৯ জুলাই) সিসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নাগরিকগণের স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের আহবান জানানো হয়।
টিকা কার্ড কিংবা টিকা সনদসহ যথা সময়ে টিকা কেন্দ্রে উপস্থিত থেকে কোভিড -১৯ টিকা গ্রহণ করতে পারবেন নাগরিকগণ।
সিসিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা কমপক্ষে ৪ (চার) মাস পূর্বে কোভিড-১৯ টিকার ২য় বা ৩য় ডোজ গ্রহন করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ টিকা প্রদান করা হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকগণ টিকা গ্রহন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন ব্যাপি টিকাদান কার্যক্রমে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের উর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিক্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে।
এছাড়া ৫-১১ বছর বয়সী যে সকল শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed