সিলেটে তারুণ্যের জয়যাত্রার মঞ্চে নিখিল
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রেজিস্টারি মাঠে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ইতোমধ্যে তিনি মঞ্চে উঠেছেন।
রোববার (৯ জুলাই) বেলা সাড়ে চারটার দিকে তিনি মঞ্চে তার আসন গ্রহণ করেন। এছাড়া যুবলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
এছাড়া তারুণ্যের জয়যাত্রার সমাবেশে বিশেষ অতিথি রয়েছেন তারা হলেন আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ অন্যরা।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed