ছুটি শেষে খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিকৃবি সংবাদদাতা: ১৩ দিনের ছুটি শেষে রোববার (৯ জুলাই) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস চালু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঈদ-উল-আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সিকৃবির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে ৯ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।
এদিকে ক্লাস ও অফিস চালু হবার পর ক্যাম্পাসের সবখানেই ছিলো ঈদের আমেজ। শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ সহকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed