লাউয়াছড়া বনের ভেতর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইন থেকে ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।
লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed