সিলেটে নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হলো র্যাবের ‘রোবাস্ট পেট্রোল’
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে।
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।
সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এবার তাদের নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। বিশেষ এই ‘অপারেশন’ ঈদ পরবর্তী সময়ে বৃহ্ত্তর সিলেটে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেশ সহায়তা করবে বলে মনে করছে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বৃহস্পতিবার (৬ জুলাই) জানান, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবসময়ই অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনী।
তিনি বলেন- এবার অপরাধ দমনে এবার র্যাব-৯ এর নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। এটি গতানুগতিক টহলের চাইতে আরও শক্তিশালী। তাই বিশেষ এই টহলের নাম দেওয়া হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। টহলের পাশাপাশি এসব ‘রোবাস্ট পেট্রোল’ টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে।
সিলেট বিভাগের চার জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed