সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন
মৌলভীবাজার সংবাদদাতা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা।
আজ বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্থা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে। ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখেই ঈদুল আযহা পালন হচ্ছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed