সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা
আন্তর্জাতিক ডেস্ক: ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন।
মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।
বুধবার (২৮ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন ফিলিস্তিনিরা। আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসুল্লি।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থবান মুসলিমরা।
করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১ হাজার স্থানীয় হাজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হাজি নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন।
হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed