কমলগঞ্জে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৬ জুন) সন্ধ্যায় একাডেমির নাট্য নির্দেশক শুভাশিষ সিংহ সমীরের সঞ্চালনায় ললিতকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে মণিপুরি ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহাসহ সংগীত বিভাগের শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। পরে বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী মৌমিতা সিনহাসহ আমন্ত্রিত শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। এছাড়া একাডেমির নৃত্য বিভাগের শিল্পীরা নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।
পরে মণিপুরি ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মণিপুরি সমাজ কল্যান সমতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কবি পুলক কান্তি ধর উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি পুরণ উরাং প্রমুখ।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed