শাল্লায় দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাবিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান শাল্লা সদরের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই পক্ষে সংঘর্ষ বাধলে তাদের থামাতে গিয়ে বল্লমবিদ্ধ হন তিনি। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুঞ্জয় পাল সাগর তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন, দুপক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার পক্ষে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed