সিলেটে ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে মারামারিতে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. দুলু মিয়া (৪৮) দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের ছকু মিয়ার ছেলে।
মারামারিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হলে কাদির মিয়া ও আল আমিনদের মারধরে দুলু মিয়া গুরুতর আহত হন। পরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
Related News
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More



Comments are Closed