তেঁতুলিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমদানীকারক বিহীন বিদেশী পণ্য রাখার দায়ে ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাজার তদারকি অভিযানের ধারাবাহিকতায় জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বাজার ও শালবাহান রোড় বাজারে আমদানীকারক বিহীন বিদেশী পণ্য রাখার দায়ে মেসার্স আজিজুল স্টোরকে ৪ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed