সিসিক নির্বাচন, শাহ জাহান মিয়া পেলেন ৩০ হাজার ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হলেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া ওরফে শাহ জাহান মাস্টার।
বুধবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ভোটসংখ্যার দিক থেকে তিনি হয়েছেন তৃতীয়। নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। আর তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
তৃতীয় হওয়া শাহ জাহান মিয়ার প্রাপ্ত ভোট ২৯ হাজার ৬৮৮। তাঁর প্রতীক ছিল বাস গাড়ি।
নির্বাচনে প্রার্থী ছিলেন আটজন। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় ওঠে এসেছেন শাহ জাহান মিয়া। নির্বাচনের প্রচারণায় ছিল না তাঁর কর্মী কোনো। পোস্টার সাঁটানোর মতো মানুষও ছিল না তাঁর। আর্থিক সঙ্গতি না থাকায় সে পথে হাঁটেনওনি তিনি। নিজে একাই চালিয়েছেন প্রচারণা। পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ সব করেছেন একাই।
নির্বাচনের প্রচারণার পুরোটা সময় তাঁর একমাত্র বাহন ছিল বাইসাইকেল, আর সেই বাইসাইকেল দিয়ে চালিয়ে গেছেন বাস গাড়ি মার্কার প্রচারণা।
শাহ জাহান মিয়া প্রথমে ছিলেন হোটেল কর্মচারী। এরপর সেখান থেকে মোমবাতি ও স্যালাইন বিক্রির কাজ করেন। তারপর সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন সিলেট শহরে আসি, তখন মানুষের দুঃখ দুর্দশা দেখে স্বপ্ন দেখি, একদিন এই শহরের মেয়র হব, এমপি হব, জনপ্রতিনিধি হব; এবং মানুষের সেই দুঃখ দুর্দশা দূর করব।
অথচ কে না জানে, তাঁর নির্বাচনে অংশগ্রহণ প্রথমেই আটকা পড়েছিল নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে। মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পান।
হলফনামা অনুযায়ী মো. শাহ জাহান মিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসএস। সিলেট নগরের দরগাহ মহল্লায় একটি ভাড়াবাড়িতে থাকলেও তাঁর আদি নিবাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed