Main Menu

সিলেটে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে এক যুবকরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ২টার দিকে চৌকিদেখির মালনীছড়া চা-বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের নাম শামীম কাজি (৩৪)। তিনি মালনীছড়া চা-বাগান এলাকার মৃত লেহাত উদ্দীন কাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই মো. আব্দুল আজিজ জানান, কি কারণে, কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed