Main Menu

একই সিলেবাসে ২০২৩ ও ২৪ সালের এইচএসসি পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাসে নেওয়া হবে। এই সিলেবাসের অনুরূপ সিলেবাসেই অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার (২০ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাস করা সিলেবাসে। আগামী ২০২৪ সালের পরীক্ষাও অনুরূপভাবে নেওয়া হবে।’

প্রসঙ্গত, পুনর্বিন্যাস করা সিলেবাসে ১০০ নম্বরের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এ বছর।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালে যে ধরণের সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, অনুরূপ সিলেবাসে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।’

Share





Related News

Comments are Closed