ডোমারে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘গ্রামীণ ব্যাংকের’ ১৩ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে গ্রামীণ ব্যাংক জোড়াবাড়ী শাখার হল রুমে ঋণ গ্রহিতা সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ডোমার জোনের এরিয়া ম্যানেজার মো: তোজাম্মেল হোসেন।
গ্রামীণ ব্যাংক জোড়াবাড়ী শাখার আয়োজনে শাখা ব্যবস্থাপক মো: তসিকুল আলমের সভাপতিত্বে ৫০জন ঋণ গ্রহিতা সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোমার জোনের এরিয়া ম্যানেজার তোজাম্মেল হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্দ্যোগ গ্রহন করেছে। গত বছরের তুলনায় এবছর দ্বিগুন গাছের চারা বিতরণ করা হচ্ছে। ডোমার জোনের ১৩টি শাখায় ১৩ লাখ গাছের চারা ঋণ গ্রহিতা সদস্য ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে দেওয়া হবে। এবার সারা বাংলাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণ করবে গ্রামীণ ব্যাংক।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed