Main Menu

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ মারতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত নজিবদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন পাথর ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল। ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়ে নদীর বালুতে পড়ে যান তিনি। পরে আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বজ্রপাতে ইউসুফ আলীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed