Main Menu

আব্দুল সালামের মৃত্যুতে আলী আহমদের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১০নং কামাল বাজার ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক ও সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আব্দুল সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় আলী আহমদ বলেন, আব্দুল সালাম ছিলেন একজন সফল রাজনীতিবীদ। সমাজের এক কীর্তিমান ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দক্ষিণ সুরমার জাতীয়তাবাদী রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হল। তিনি সমাজের জন্য অনেক কাজ করেছেন যা আমৃত্যু জনগণ মনে রাখবে। বিজ্ঞপ্তি

 

 

 

 

Share





Related News

Comments are Closed