নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ মিলাদ গাজী বলেছেন- নবীগঞ্জ কল্যাণ সমিতি কল্যাণ বয়ে আনবে। বৃত্তি একটি স্বীকৃতি হিসেবে সম্ভাবনা হয়ে নতুন স্বপ্ন পূরণের পথ তৈরি করে। মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ আগামী দিনে নিজের সুদৃঢ় অবস্থান করে নিবে বিশ্বে। নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানবসম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসীসহ সকলের দায়িত্ব। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
গত শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ স্টার প্যাসিফিক হোটেল এর কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা বৃত্তি প্রদান ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মেট্রপলিটন ইউনিভার্সিটির ভি সি ড. জহিরুল হক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চেীধুরী, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নজরুল হাকিম, জালালবাদ সমিতির সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, ডা. নাজরা চৌধুরী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, মাহমুদ হাসান, জিল্লুর রহমান চৌধুরী, বয়েত উল্লাহ, এস আর চৌধুরী সেলিম, সালেহ আহমদ, সাংবাদিক এম. ইজাজুল হক ইজাজ, শাহ আজাদ আলী সুমন, ফারজানা রব সাথী, জাকারিয়া আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিকী প্রুমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ।
অনুষ্ঠানে ৭২ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৫৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed