সিলেট মহানগর বিএনপির পদযাত্রা মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারকর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতিরোধসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুন) বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচী শুরু হয়ে উপশহরস্থ রোজভিউ পয়েন্টে গিয়ে সমাপ্ত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে পদযাত্রা কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed