ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সোমবার (১২ জুন) মিছিলটি নগরীতে কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি আমির উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মরা মতিউর, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, যুব আন্দোলন জেলা সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed