জামায়াতকে ১০ বছর পর সমাবেশের অনুমতি দিলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার সমাবেশ করতে চাইলেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তাদেরকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।
তবে পুলিশ বলেছে, মিছিল করা যাবে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যাবে না।
শুক্রবার (৯ জুন) রাত ১২ টার দিকে এ অনুমতি দেওয়া হয়।
এর আগে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতকে সড়কে নয় বদ্ধ মিলনায়তনে সমাবেশে করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed