জগন্নাথপুরে মামার হাতে ভাগ্নে খুন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় মামার হাতে কিশোর ভাগ্নে খুন হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামে।
খুন হওয়া ভাগ্নে মুক্তার মিয়া (১৩) কাঠালখাইড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক মামা আজিজ মিয়াকে গ্রেফতার করেছে।
আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খানসহ স্থানীয়রা জানান, রোববার পারবারিক বিরোধ নিয়ে মামা ও ভাগ্নের পরিবারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামার ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ভাগ্নে মুক্তার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক মামাকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed