ডোমারের চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ট্রেনের যাত্রা শুরু
মো: রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ডোমারের চিলাহাটি থেকে ঢাকাগামী একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন পেল ডোমারবাসী।
রবিবার (৪ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীর মাধ্যমে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জল মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।
ট্রেনটি ডোমারের চিলাহাটি-ঢাকা রুটে সপ্তাহে ছয়দিন চলাচল করবে।
উদ্বোধন উপলক্ষে ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন। ভার্চুয়ালী যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন তিনি।
উক্ত ট্রেনটি আধুনিক সুযোগ সুবিধাসহ আটশত জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন ট্রেনটি দিবাকালিন চলাচল করবে।
অপরপ্রান্তে ডোমারের চিলাহাটিতে উদ্বোধনী অনুষ্ঠান চিলাহাটি রেলওয়ে চত্ত¡রে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রেল বিভাগের মহাপরিচালক কামরুল আহসান, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলিম,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু প্রমুখ।
উদ্বোধন শেষে নতুন ট্রেনটি ১১টি বগি নিয়ে যাত্রা শুরু করে। এসি চেয়ারকোচ ২টি, কেবিন কোচ একটিসহ মোট ৮ শতটি আসন রয়েছে আন্তঃনগর ট্রেনটিতে।
৪ জুন দিবাকালিন এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আগামী ৭ জুন থেকে নিয়মিত চিলাহাটি-ঢাকা রুটে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে বলে উক্ত ট্রেনের পরিচালক মোঃ সহিদুল ইসলাম জানিয়েছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed