জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় শনিবার (৩ জনি) জয়নুল মিয়া (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।
জয়নুলের বাড়ি উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদ বোয়ালি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথায় নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। ফেরার পথে শিশুটিকে একা পেয়ে জয়নুল তাকে একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। বৃহস্পিতবার রাতেই ভুক্তভোগীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।
খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর নির্যাতিত ছাত্রীর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ খবর নেন।
সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed