Main Menu

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৪৩১ শনিবার (৩ জুন) সকাল ১১টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করেছে। যাত্রীদের মধ্যে ২৫৫ জনই সিলেটের যাত্রী।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনসুর আহমেদ ভূঁইয়া জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মদিনা স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে পৌঁছেছে।

তিনি আরো জানান, এ বছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরবর্তী ফ্লাইটগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামী ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে সিলেট অঞ্চলে হজযাত্রীর সংখ্যা বেড়েছে। এবার সিলেট থেকে ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহন করা হবে। সরাসরি ফ্লাইট ছাড়াও ৫টি শিডিউল ফ্লাইটে আরো যাত্রী পরিবহন করা হবে।

এবছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এবছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজব্রত পালনের নিমিত্তে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এবছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুন।

বিমান ২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন, ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন ও ২০২২ সালে ৩০ হাজার ৩৬১ জন হজযাত্রী পরিবহন করেছিল। ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশ থেকে হজযাত্রা বন্ধ ছিল।

Share





Related News

Comments are Closed