মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ফরিদুল ইসলাম নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফরিদুল ইসলাম হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৩ জুন) সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, নিহত ফরিদুল ইসলাম চার বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed