বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গাছতলা সড়কের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত জয়নুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, প্রতিবেশি এবং আপন ফুফাতো ভাই আব্দুল ওয়াহিদ গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে জয়নুল ইসলামের বিরোধ রয়েছে। শুক্রবার বাগবিতণ্ডার এক পর্যায়ে আব্দুল ওয়াহিদদের হামলায় জয়নুল ইসলাম আহত হন। তার মাথার পেছনে আঘাত লাগলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed