জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচীর মধ্যে ৩০মে মঙ্গলবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৩১ মে মঙ্গলবার বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে।
যথা সময়ে উপস্থিত থেকে দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
Related News
সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ পূর্ণাঙ্গ কমিটি গঠিন,Read More
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More



Comments are Closed