সিলেটের ধোপাদিঘীরপারে সড়ক দেবে যান চলাচলে ঝুঁকি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীরপারে সড়কের মধ্যেখানে ঢালাই দেবে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন মুহুর্তে এখানে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ মে) রাত থেকে নগরীর বন্দরবাজার-ধোপাদিঘীরপার সড়কের মধ্যেখানে হঠাৎ করে সড়ক দেবে গিয়ে গর্ত দেখা দেয়। যত সময় যাচ্ছে এই গর্ত বড় হচ্ছে। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মধ্যেখানে ঢালাই দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় যানবাহনের চালকরা গাছের ডালপালা ও কাপড়ের টুকরো দিয়ে যানবাহনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
এবিষয়ে জানতে, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরের মোবাইলে কল গেলেও তিনি তা রিসিভ করেননি।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed