ওসমানীনগরে রাস্তার পাশে পড়েছিল বৃদ্ধার মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের ছিলমানপুর গ্রামের রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ছিলমানপুর গ্রামের রাস্তার পাশে আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত ওই নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসমানীনগর থানার এসআই কমলা কান্ত বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed