সিলেটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed