সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে মো. মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।
তিনি বলেন, নিহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিল। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। কিন্তু তিনি কী কারণে রাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিলেন এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছেন না।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed