লাকড়ি তোড়ার উরুস শরীফ ও সিলেট বিজয় দিবস বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: লাকড়ি তোড়ার উরুস শরীফ ও সিলেট বিজয় দিবস ২৬ শাওয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা, ২৭ মে ২০২৩ ইং বুধবার লাক্কাতুরা ও মালনি ছড়া চা-বাগানের মধ্যস্থিত টিলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
বুধবার উরুস উপলক্ষে হযরত শাহজালাল (র.) এর ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ শরীফে সমবেত হয়ে বাদ জোহর লাকড়ি তোড়া উরুসের স্থানের উদ্দেশ্যে মিছিল সহকারে যাবেন। সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভক্ত আশেকানগণ লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসবেন।
উক্ত উরুস শরীফ ও সিলেট বিজয় দিবসে ভক্ত ও আশেকগণকে শান্তিপূর্ণভাবে ও আদবের সহিত যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন দরগাহ-ই হযরত শাহজালাল (র.) এর সরেকউম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed