ঢাকায় পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ, সন্ধ্যায় দাফন
বিনোদন ডেস্ক: সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ।
মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন বেলা ১১টায় নায়ক ফারুকের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সেখান থেকে সাড়ে ১২টায় এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদজোহর এফডিসিতে জানাজার পর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ-আসর জানাজা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে অভিনেতার জন্মস্থান কালীগঞ্জে। সেখানেই পারিবারিক কবরস্থানে ফারুকের মরদেহ দাফন করা হবে।
ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান জানান, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
এর আগে, সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
Related News
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিRead More
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিরRead More



Comments are Closed