Main Menu

বিশ্বনাথের ৫ ইউনিয়নে নির্বাচন জুলাইয়ে

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী জুলাই মাসের মাঝামাঝিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ মে) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ১৮তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে এ কথা বলেন।

যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হচ্ছে- অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন।

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, মধ্য জুলাইয়ের মধ্যে বেশ কিছু নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। তবে একেকটির একেক সময় নির্বাচন হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।

Share





Related News

Comments are Closed