গোলাপগঞ্জে ২৫০ বস্তা চিনিসহ দুই যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৭ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ সিলেট-তামাবিল সড়কের এভালন স্পোর্টস ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার কামাল গ্রামের মো. রবিন হোসেনের ছেলে মো. আল আমিন হোসেন (২৪), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাট ঝাড়া বর্ষা গ্রামের মো. মোনতাজ আকন্দের ছেলে মো. হাসিবুর রহমান স্বপন (২০) ও পলাতক আসামি পাবনা জেলার সুজানগর উপজেলার আব্দুল হালিমের ছেলে নাইমুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, রোববার ভোর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আহমদ হোসেন ও সহকারী উপপরিদর্শক প্রনয় নালের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে চিনি পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তারা দেখাতে পারেনি। পরে তাদের কাছ থেকে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ২ জনকে আটক করা হয়। তারা ভারতীয় চিনি কৌশলে দেশীয় চিনির প্যাকেটে মোড়কজাত করে বাজারজাত করে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম চিনি জব্দ ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed