Main Menu

গোয়াইনঘাটে গাঁজা চাষী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে আরেকজন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার (৬ মে) মো. রাজু আহমদ (২৯) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি তার মুদি দোকানের ছাদে গাঁজার চাষ করতেন।

গ্রেফতারকৃত রাজু গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের আব্দুল খালিকের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করে। পরে বাড়ির পার্শ্ববর্তী তার মুদি দোকানের ছাদে সবজি বাগানের মাঝে লাগানো ৪টি গাজার গাছ জব্দ করে পুলিশ।

মামলা দায়েরপূর্বক রোববার রাজুকে আদালতে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed