অবশেষে করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর তিন বছর পর এই জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।
শুক্রবার (৫ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থার মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হু মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যুর হার ২০২১ সালের জানুয়ারিতে প্রতি সপ্তাহে এক লাখের বেশি ছিল। যা গত এপ্রিলে মাত্র সাড়ে তিন হাজারে নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত চিত্রটি প্রায় দুই কোটির কাছাকাছি। যা সরকারি অনুমানের প্রায় তিনগুণ।
তিনি আরও বলেন, গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠকে বসেছে। তারা আমাকে সুপারিশ করেছে যেন, আমি জরুরি অবস্থার অবসান ঘোষণা করি। আমি তাদের পরামর্শ গ্রহণ করে কোভিড-১৯ পরিস্থিতিতে জারি করা জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। সূত্র : বিবিসি
Related News
১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিনRead More
লুটপাট-সহিংসতা : প্যারিসসহ বিভিন্ন শহরে ‘স্থানীয় কারফিউ’ জারি
আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভ, সহিংসতা, লুটপাট এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি প্রতিরোধ করতে রাজধানী প্যারিস,Read More



Comments are Closed