সিলেট সিটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৬০৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। ওয়ার্ড সংখ্যা ৪২টি। আগের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন এবং হিজড়া ৬ জন। এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৮৫টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৯০টি।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র ওই তথ্য জানিয়েছে।
বর্ধিত নতুন ১৫টি ওয়ার্ডের ভোটার রয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২৪২ জন ও নারী ৬১ হাজার ২৮৭ জন। আর সিসিকের পুরাতন ২৭টি ওয়ার্ডে ভোটার বেড়েছে ৪০ হাজার ৩৪৪ জন।
২০১৮ সালে সিটি নির্বাচনে সিলেট নগরের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। কেন্দ্র ছিল ১৩৪টি, ভোট কক্ষ ছিল ৯২৬টি এবং অস্থায়ী কক্ষ ছিল ৩৪টি।
নির্বাচন কমিশনের (ইসি) ভোটার তালিকার খসড়া তথ্য অনুযায়ী- ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৯৭৬ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৩৬১ জন, ৩ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ৪৫৮ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৯৪০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১৭ হাজার ৩৯৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৮৫৯ জন, ৭ নম্বর ওয়ার্ডে ২০ হাজার ৯৩৯ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২১ হাজার ৭ জন, ৯ নম্বর ওয়ার্ডে ১৮ হাজার ৪১৬ জন, ১০ নম্বর ওয়ার্ডে ১৮ হাজার ৫৫১ জন, ১১ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৭৫৭ জন, ১২ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ৯৯০ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ২৯১ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৮৭৯ জন।
১৫ নম্বর ওয়ার্ডে ১১ হাজার ৫৬১ জন, ১৬ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ৩৩৭ জন, ১৭ নম্বর ওয়ার্ডে ১৫ হাজার ১৬৫ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ৯০৪ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৫৪৯ জন, ২০ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ১৫১ জন, ২১ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৫৯০ জন, ২২ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ১৫ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৭৫৩ জন, ২৪ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৯০৭ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৩৪৫ জন, ২৬ নম্বর ওয়ার্ডে ১৫ হাজার ৫৪৮ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ১০১ জন, ২৮ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৯১০ জন, ২৯ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৪৩৭ জন, ৩০ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৮৬৮ জন।
৩১ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৪৪২ জন, ৩২ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ৮৮৫ জন, ৩৩ নম্বর ওয়ার্ডে ১২ হাজার ৬ জন, ৩৪ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৭২৪ জন, ৩৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৬০১ জন, ৩৬ নম্বর ওয়ার্ডে ১১ হাজার ৪৮৭ জন, ৩৭ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ২৫৭ জন, ৩৮ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ৩৩৬ জন, ৩৯ নম্বর ওয়ার্ডে ১৩ হাজার ১৬২ জন, ৪০ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ০২ জন, ৪১ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ৪২৮ জন এবং ৪২ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ৯৯৪ জন ভোটার রয়েছেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের বেছে নেবেন। ঘোষিত তফসিল অনুযায়ী- প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। বাছাই তারিখ ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed