Main Menu

মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক নেতৃত্বের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে নগরীতে মিছিল বের করা হয়।

সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি দক্ষিণ সুরমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচানায় সমাবেশে বক্তব্য রাখেন ; জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, কোষাধ্যক্ষ নাছির মিয়া,হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন রাজু, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন ; শ্রমিক নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিক স্বার্থবিরোধী অত্যাবশকীয় পরিষেবা বিল-২০২৩ বাতিলের দাবি জানান এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্টে সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির নেতৃবিন্দের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরেকটা বলেন ; হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র পাদান, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে মে দিবসে চেতনায় সৎ, শ্রেণি সচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার দাবি জানান।

Share





Related News

Comments are Closed