৮ নেতাকর্মীর গ্রেপ্তারে খন্দকার মুক্তাদিরের নিন্দা, মুক্তি দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেনসহ ৮জন দলীয় নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, কোন উস্কানী ছাড়াই মঙ্গলবার (২ মে) নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। মানুষের জানমানের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন বেআইনী আচরণ কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেনসহ ৮ জন দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
তিনি বলেন গ্রেফতার-নির্যাতন, জুলুম-নিপীড়ন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed