নেত্রকোণায় কারাবন্দীদের হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা কারাগারে জীবনমান উন্নয়নের লক্ষ্যে কারাবন্দীদের তিনমাস ব্যাপি ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় কারাবন্দীদের মঙ্গলবার (২ মে) দুপুরে তিনমাস ব্যাপি ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং প্রশিক্ষণ উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাউদ্দিন, যুব উন্নয়নের উপ-পরিচালক, হারুন অর রশিদ, নেত্রকোণা জেল সুপার মো. আনোয়ারুজ্জামান ও বেসরকারি কারা পরিদর্শক, উপজেলার ভাইস চেয়ারম্যান, চিকিৎসক ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি কারাগারের বিভিন্ন সেল ঘুরে দেখেন ও কারাবন্দীদের সার্বিক খোঁজখবর নেন। তিনি কারাগারের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ও সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
নেত্রকোণা জেলা প্রশাসকের উদ্যোগে জেলা কারাগারে কারা বন্দিদের জন্য, ইতিপূর্বে সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়নের মাধ্যমে রাজ মিস্ত্রিসহ অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।
কারাবন্দিরা কারা মুক্ত হয়ে, অপরাধের সাথে জড়িত না হয়ে কর্মময় জীবনে ফিরিয়ে নেওয়ার জন্যই এই উদ্যোগগুলো গ্রহণ করেছেন বলে জানান জেলা প্রশাসক।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed