সিলেটের কয়েকটি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মে দিবসে সিলেটের তিনটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার (১ মে) সকাল নয়টার দিকে নগরীর কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তবে কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট ও সোবহানীঘাট এলাকায় তাজ রেস্টেুরেন্ট ও ইলিয়াস রেস্টুরেন্ট খোলা রাখায় এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব জানান, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ থাকে তবে কিছু রেস্টুরেন্ট মালিক পুলিশ কমিশনার ও ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসনও সম্মতি দিয়েছিলো। যেহেতু সিলেট একটি পর্যটন নগরী। কিন্তু সোমবার সকালে সোবহানীঘাট এলাকায় ৩-৪টি রেস্টুরেন্টে কিছু দৃর্বৃত্তরা হামলা করেছে। আমরা তার নিন্দা জানাই।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আমরা খোজ খবর নিচ্ছি।’
এদিকে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, মে দিবেস ঐ সকল রেস্টুরেন্ট খোলা থাকায় কিছু শ্রমিক এসে খাবার নষ্ট করে চলে যায়। তবে রেস্টুরেন্ট মালিকরা দাবি করছেন এরা কোন শ্রমিক নন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed