বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় স্কুলছাত্রীসহ ৪জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টায় উপজেলার বাঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহতরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার ও উপজেলার নরিল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম।
পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed