Main Menu

সিসিক নির্বাচনে এক তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির: পররাষ্ট্রমন্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এক তৃতীয়াংশ কাউন্সিলর প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন এটা খুশির বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সকালে শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি কাউন্সিলর পদে চার’শর মতো প্রার্থী নির্বাচন করবেন। এটি সুখের বিষয়, অতি উৎসাহের। আমি আরও শুনেছি, এসব প্রার্থীদের এক তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত কারণ বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোন নির্বাচন করবে না।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তার কাছে যে লোক যায়, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আশা করি নগরবাসীর আশা পূরণ করবেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্বের সকল দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।

Manual5 Ad Code

নামাজ আদায়ের জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও নগরীর হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদ, হযরত শাহপরান (র.) মাজার জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ, জজ কোর্ট জামে মসজিদ, নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদ, টুকের বাজার শাহী ঈদগাহ, আখালিয়া নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এদিকে সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code