অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি, সঙ্গে শিলা ও বজ্রপাত
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশাখের খরতাপে পুড়ছিল সিলেটসহ সারাদেশ। তবে বুধবার অন্যান্য দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কম ছিল। বৃষ্টির কিছুটা ভাব থাকলেও এত তাড়াতাড়ি তা ঝরবে বলে মনে হচ্ছিলনা। তবে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামলেও সঙ্গে নিয়ে এসেছে শিলা। মানে শিলাবৃষ্টির বাগড়ায় ইদ বাজারে ক্রেতা-বিক্রেতারা কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগরী ও শহরতলীর আশপাশ এলাকায় বৃষ্টি ঝরেছে। তবে এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তিতে আছেন সচেতন মহল। কারণ, বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলাও।
অস্বস্তির বড় কারণ, হাওরে স্বপ্নের বোরো ধান উঠছে। এ অবস্থায় শিলাবৃষ্টি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে শিলাবৃষ্টির পরিমাণ সম্পর্কে তেমন কোন ধারনা পাওয়া যায়নি।
এদিকে বৃষ্টির সঙ্গে শিলা ঝরতে থাকলে সিলেট মহানগরীতে ইদের কেনাকাটায় ব্যস্ত নাগরিকদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যারা ফুটপাত থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারছিলেন তাদের দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এতে ক্ষতির মুখে পড়েছেন ফুুটপাতের দরিদ্র ব্যবসায়ীরাও। তবে রাত পৌণে ১১টার দিকে বৃষ্টির দাপট কমে যায়।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed