মসজিদে নামাজ পড়ার সময় মারা গেলেন হাফেজ জামশেদ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নামাজ আদায়ের সময় জামশেদ হোসাইন নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
বুধবার (১৯ এপ্রিল) বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় তিনি মারা যান।
জামশেদ হোসাইন ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছেন।
জামশেদের ভাগ্নে মো. কাওছার আহমদ বলেন, ‘মুসল্লিদের সঙ্গে মামাও মসজিদে ফজরের দুই রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করছিলেন। এর মধ্যেই হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। দ্রুত তাকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান কাওছার আহমদ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed