আওয়ামী লীগ নেতা মনসুর রশিদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মনসুর রশীদ আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ঈদের কেনাকাটা করতে গিয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। তাকে সাথে সাথে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের প্রথম জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর টিলাগড় রাজপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা ওই দিন রাত সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়ি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার সংলগ্ন মছকাপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed